• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

শীত উপেক্ষা করে সকালেই দীর্ঘ লাইন

সিসি নিউজ, ২১ ডিসেম্বর: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষে যেমন আগ্রহ রয়েছে, তার চেয়েও আগ্রহী রংপুরের ভোটাররা। তাইতো তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করছে ছুটছে ভোট কেন্দ্রের দিকে।

সকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে ভোরে আসা বেশিরভাগই ভোটারই নারী। তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে মেয়র নির্বাচনে ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে বেশি নজর দেয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃংখলা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

এবার দলীয় প্রতীকে রসিক নির্বাচনে মেয়র পদে ৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১১ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে মেয়র পদে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মদে ঝন্টু, বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলা ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার মধ্যে।

এই সিটি করপোরেশনে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ ভোটারের মধ্যে রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ পুরুষ ভোটার এবং ১ লাখ ৯১ হাজার ৭৬২ নারী ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ