• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ

সিসি ডেস্ক, ২১ ডিসেম্বর: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে মাহীগঞ্জের দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে আসার পর বাবলা অভিযোগ করেন, ‘কয়েকটি ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ তবে কোন কোন কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে সেগুলোর নাম জানাতে পারেননি তিনি। এছাড়া রাতে শহীদুল নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে বলে জানান বিএনপি প্রার্থী। এভাবে ভোটগ্রহণ চললে ভালো ফলাফলের আশা করেন তিনি। এর পাশাপাশি শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কি না সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন বাবলা।

এর আগে সকাল আটটায় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। সকাল পৌনে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)।

ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ