• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রসিকে জয়ের পথে লাঙল

সিসি নিউজ:  রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে জয়ের পথে লাঙল। সর্বশেষ ১৩৫টি কেন্দ্রের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন গুণ বেশি ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৩৫টির ফল ঘোষণা হয়। তাতে লাঙল প্রতীকে মোস্তফা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫৪০ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ২৩৩ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২৫ হাজার ভোট।

এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও বলেছেন, ‘সুষ্ঠু ও সুন্দর’ পরিবেশে উৎসবের আমেজে ভোট হওয়ায় কমিশন ‘সন্তুষ্ট’।

ভোট নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো অভিযোগ না থাকলেও বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা কারচুপির অভিযোগ এনে ফলাফল বর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ