• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন

সিসি ডেস্ক, ২৪ ডিসেম্বর: উচ্চ আদালতের বিচারক অপসারণে বাহাত্তরের মূল সংবিধানে ফিরে যেতে ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রত্যাশা, রায় পুনর্বিবেচনা হবে এবং ষোড়শ সংশোধনী পুনর্বহাল হবে। ২ জানুয়ারি আদালত খোলার পর বিষয়টি নিয়মানুযায়ী কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পাঁচ মাস পর ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ৯০৮ পৃষ্ঠার আবেদনে ৯৪ টি যুক্তি তুলে ধরা হয়েছে।

মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ রায়ে বহুবচনে ‘জাতির জনকেরা’ উল্লেখ করা হয়েছে। এটি সঠিক নয় মন্তব্য করে রাষ্ট্রপক্ষ পুনর্বিবেচনা চেয়েছে। রাষ্ট্র্রপ্রধানের আমি ও আমিত্ব নিয়ে যে মন্তব্য আপিল বিভাগ করেছে তা ভিত্তিহীন রাজনীতিবিদদের কাছে অপ্রত্যাশিত উল্লেখ করে তা প্রত্যাহার চাওয়া হয়েছে।

এছাড়াও বিচারক অপসারণে ৭২ এর মূল সংবিধানে ফিরে যাওয়ার যুক্তি হিসেবে বলা হয়েছে সংবিধানের সাত অনুচ্ছেদ অনুযায়ি জনগণের ক্ষমতাকে আরো কার্যকর করার জন্যই সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের মর্যাদা ক্ষুন্ন হবে এমন আশঙ্কা অমূলক। কারণ তদন্ত কমিটি অপসারণের সুপারিশ করলেই তা সংসদ সদস্যদের কাছে যাবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।

আদালত এক্তিয়ারের বাইরে গিয়ে বিচারকদের জন্য ৩৯ দফা কোড অব কন্ডাক্ট দিয়েছে মন্তব্য করে তা বাতিল চাওয়া হয়েছে রিভিউ আবেদনে। আপিলের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া ও সংসদ এখনো পরিপক্ক নয়, আস্থা অর্জন করেনি জনগণেরও। রা্ষ্ট্রের তিন অঙ্গের একটি হিসেবে বিচার বিভাগ অন্য অঙ্গ সম্পর্কে এমন মন্তব্য অপ্রত্যাশিত বলে তা প্রত্যাহার চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ