• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেল কারখানার চোরাই লোহা আটক

সিসি নিউজ, ২৫ ডিসেম্বর: নীলফামারীর সৈয়দপুরে আজ সোমবার ভোরে রেলওয়ে কারখানার চোরাই লোহা আটক করেছে পুলিশ। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ফিস প্লেট, রেললাইন জোড়া লাগানোর নাট, পিতলের বুশ, ডকপিন, লক। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, শহরের বিজলী মোড়ে একটি চার্জার ভ্যানে রেলওয়ে কারখানার চোরাই ওইসব মালামাল নিয়ে অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশ মালামাল আটক করে। তবে ভ্যান চালক টের পেয়ে আগেই পালিয়ে যায়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ফিস প্লেট ২০০ পিস, নাট ২০০ পিস, পিতলের বুশ ২০০ পিস, ডকপিন ১০০ পিস ও লক ১০০ পিস। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার সুউচ্চ প্রাচীর ও প্রহরী থাকায় অবস্থায় কিভাবে এসব লোহা বাইরে চলে এসেছে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারখানার অভ্যন্তরের একটি চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে লোহা চুরি করে বাইরে পাচার করছেন বলে সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ