• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

ঢাকা, ২৬ ডিসেম্বর : বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশনের পর এবার অবস্থান কর্মসূচিতে বসলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আজ মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন শুরু করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
তাদের দাবি, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর বিনাবেতনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে আসছেন তারা। এ কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। তাই শিক্ষার মান ধরে রাখা যাচ্ছে না। এমপিও ভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, দেশের ৯৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি মাদ্রাসা। সবই বেসরকারি ব্যবস্থাপনানির্ভর। এর মধ্যে বিভিন্ন স্তরে ৫-৬ হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির অপেক্ষায় আছে, যা এ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশ।
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে পাঠদানের কাজে নিয়োজিত রয়েছেন ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী। কিন্তু ১০-১৫ বছর ধরে তারা বিনাবেতনে মানবেতর জীবনযাপন করছেন। তাই শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষাদান কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।’
এদিকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মচারীরা প্ল্যাকার্ডে তাদের দাবিগুলো লিখে এনেছেন। এর মধ্যে এমপিওভুক্তিসহ রয়েছে সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় পাওয়ার দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ