• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোববার থেকে শিক্ষকদের অনশন শুরু

ঢাকা, ৩০ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এমপিও’র দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালনরত শিক্ষকদের মধ্যে। শিক্ষামন্ত্রীর বক্তব্য জানার পর তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে আন্দোলন আরো তীব্র এবং বেগবান করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সরকার স্বীকৃত নন এমপিও স্কুল, কলেজ, মাদারাসার বিপুলসংখ্যক শিক্ষক কর্মচারী সকাল থেকে রাত পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি পালন করে আসছে। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত নন এমপিও শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনারা বাড়ি ফিরে যান। আন্দোলন করে লাভ হবে না। এমপিও দেয়ার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অর্থমন্ত্রণালয়ের অনুমোদন এবং বাজেট বরাদ্দ না দিলে আমাদের কিছু করার নেই। আজ শনিবার জেএসসি জেডিসি ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আন্দোলনরত শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী আজ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আগামীকাল থেকে আমাদের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। দাবি আদায়ের ব্যাপারে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো কঠোর আন্দোলনে আমরা সবাই প্রস্তুত।
দেশের সরকার স্বীকৃত সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশে থেকে আগত শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গতকাল শুক্রবার রাতে ঘোষণা দেয়া হয় রোববার সকাল নয়টা থেকে আমরণ অনশন শুরু করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ