• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মা ও দুই ছেলের পর বাবারও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ৩১ ডিসেম্বর: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তার দুই ছেলের পর পরিবারের কর্তাও মারা গিয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় পরিবারের কর্তা কামরুল ইসলাম নিলয় গুরুতর আহত অবস্থায় থাকার পর শনিবার সন্ধ্যায় মারা যান।

দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই প্রাণ হারায় নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।

পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব গিয়েছিল। ওমরা পালন শেষেই তারা মদিনা যাচ্ছিল।

জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম শুক্রবার রাতে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই দুর্ঘটনাটি ঘটে।

মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, ওমরা পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন।

আহত দুজনকে কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। নিলয়ের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে নেয়া হয়। নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। তিনিও ওই এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ