• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মন্ত্রী হচ্ছেন নারায়ণ চন্দ্র চন্দ

ঢাকা, ০১ জানুয়ারি : আগামীকাল মঙ্গলবার রদবদল আসছে মন্ত্রিসভায়। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে রদবদল আসছে বলে জানা গেছে।
এবিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ সোমবার বলেন, ‘আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’
এদিকে, মন্ত্রিসভায় আরও কিছু রদবদল আসতে পারে বলে যে গুঞ্জন রয়েছে সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা পরেই জানতে পারবেন।’
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যাওয়ার পর চলতি মাসের মাঝামাঝি সময় থেকে তার পদটি শূন্যই রয়েছে। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ন চন্দ্র চন্দকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ