বগুড়া, ০১ জানুয়ারি: বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছে ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। আজ সোমবার শেরপুর উপজেলার নয় মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইনস্পেক্টর আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রবাহী সটি কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার নয় মাইল নামক এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।