নীলফামারী প্রতিনিধি: সারা দেশের মতো নীলফামারীতেও বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এবার নীলফামারী জেলায় মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল মাদ্রাসা এবং এসএসসি ভোকেশনাল শাখায় মোট ৩ হাজার ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ লাখ ২৬ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর মাঝে ৭১ লাখ ৬০ হাজার ৭৩৭টি বই বিতরণ করা হয়। এ ছাড়া ডোমারে আজ ১ জানুয়ারী সোমবার ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই ঝকঝকে নতুন বই পেয়েছে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে জেলার ডোমার উপজেলার মৌজাপাঙ্গা পন্ডিত পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা চত্বরে উৎসব মূখর পরিবেশে বই বিতরন অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কতৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌজাপাঙ্গা পন্ডিত পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন, মতিয়ার রহমান, মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম, নবিউল ইসলাম, মুহসেনুল জান্নাত প্রমুখ। নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে এবং স্থানীয় লোকজন বেজায় খুশি।