সিসি নিউজ: দেশে আলোচিত বহু ঘটনার রহস্য উন্মোচন ও অপরাধী সনাক্ত হয়েছে সিসিটিভির ফুটেজে। জননিরাপত্তায় এখন সিসিটিভি খুবই কার্যকরী। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নীলফামারী জেলা পুলিশ পুরো সৈয়দপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়েছে। সৈয়দপুরের বাইপাস মহাসড়কে, কেন্দ্রীয় বাস টামিনালে, বিমানবন্দর সড়ক, শহরের গুরুত্বপূন মোড়ে প্রাথমিক পযায়ে মোশন সেন্সর যুক্ত ৪০টি ক্যামেরা বসানো হয়েছে। যা সৈয়দপুর থানায় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সাবক্ষনিক নজরদারি করা হবে।
সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, স্থাপন করা প্রতিটি ক্যামেরা রাতে ও দিনে সুস্পষ্টভাবে চলন্ত গাড়ি এবং চলন্ত মানুষের ফুটেজ স্পষ্ট ধারণ করতে সক্ষম। বিভিন্ন বহুতল ভবন, বিপণী বিতান, ব্যাংক-বীমা অফিসসহ বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানেও সিসি টিভি স্থাপনের তাগিদ দেয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বুধবার (৩ জানুয়ারী) দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক খালেদ রাহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সন্ত্রাস ও মাদক বিরোধী র্যালি ও সমাবেশে সৈয়দপুরের ২৬ জন মাদক বিক্রেতা আত্মসর্মপন করেছে। এরা হচ্ছেন, কাল্টি (৪৫), বাবুয়া (৪০), বেবি (৪৫), ভুপতি (৫৮), সাধু (৬০), সোহেল (৩২), জাহাঙ্গীর ( ৪৫), দিনেশ(৩৫), চুকচুক (৩০), মহির (৪৭), মোমিনুর বকরী (৩৫), ইকবাল (৩২), আলম (২৮), বুচিয়া (৪২), আমিনুল (৪২), ওহেদুল (৩৫), রাজু (৩১), ইসমাইল (৩৮), মোন্নাফ (৫৫), ইমতিয়াজ (২৬), রহিম (২৭), রাজু (৩১), মোতালেব (৪০), বাবু (৪২) ও মান্নান (৪২)।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ইসলাম জঙ্গীবাদকে সর্মথন করেনা। যারা জঙ্গীবাদ করছে তারা বুঝে নয়তো না বুঝে করছে। ইসলামকে কলুশিত করার জন্যই জঙ্গীবাদ সৃষ্টি করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল,নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ডাবলু প্রমুখ।
সকালে কমিউনিটি পুলিশিং সৈয়দপুরের আয়োজনে ও সৈয়দপুর থানার সহযোগিতায় র্যালিটি শহরের জিআরপি পুলিশ ক্লাব থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সাইকেল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতরা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।