• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বিমানের সব বদনাম পরিষ্কার করা হবে’

ঢাকা, ৪ জানুয়ারী : বিমানের সব বদনাম ধুয়ে মুছে পরিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে শাহজাহান কামালের কাছে দায়িত্ব হস্তান্তর করছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। দায়িত্ব বুঝে নেওয়ার সময় মন্ত্রী এ মন্তব্য করেন।

পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন তিনি।

একেএম শাহজাহান কামাল বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমার জীবন দিয়ে হলেও এ সম্মান ধরে রাখব। বিমানের বদনাম ধুয়ে মুছে পরিষ্কার করা করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, বাই‌রে থে‌কে বিমা‌নের অনেক বদনাম শুনে‌ছি। বিমান‌কে লাভজনক করা খুব ক‌ঠিন কাজ না। রক্ত দি‌য়ে হলেও বিমান‌কে লাভজনক প্র‌তিষ্ঠানে প‌রিণত কর‌বো।

শাহাজাহান কামাল বলেন, অনেকে বলেছেন আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এটা আগুন নয়, এটা আমার জন্য পানি। যে পানি খাইয়্যা আমি জীবন বাঁচাই, সেটা আমার জন্য পানি। আমি এটাও বলি আমি পারব ইনশাল্লাহ, আমি আশাবাদী, আমি নিরাশাবাদী নই, আপনাদের সহযোগিতা আমি চাই। আমি আশা করি বাংলাদেশ বিমান হবে এশিয়া মহাদেশের একটি লাভজনক প্রতিষ্ঠান।

বিমান মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিযুক্ত রাশেদ খান মেনন কর্মকর্তাদের উদ্দেশে তার সময়কালের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, বিমানের দু-একটি ঘটনায় সব অর্জন ম্লান হয়ে গেছে।

দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রীকে সহযোগিতা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ