• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা ১২ টার দিকে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয়ের সমানে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ।
আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় চৌরঙ্গীমোড়স্থ স্বাধীনতা অম্লাণ স্মৃতি চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, যুব ও আইন বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নিক্সন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা কৃষক লীগ সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, জেলা যুব মহিলা লীগ সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা ছাত্র লীগ সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ