• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ২.৬ ডিগ্রি

সিসি নিউজ, 8 জানুয়ারী: শীতের দাপটে কাঁপছে দেশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ ডিগ্রী সেলসিয়াস।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
রাজশাহী, পাবনা, দিনাজপুর ও কুষ্টিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে। ঢাকা ও এর আশপাশে রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।
এছাড়া শ্রীমঙ্গল, সীতাকুন্ড, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দীন আহমেদ আজ সোমবার সকালে বলেন, সৈয়দপুর ও ডিমলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আরও দু-এক দিন এমন পরিস্থিতি থাকবে। এর পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।
গতকাল রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর পর রাজশাহীতে ঠান্ডা ছিল বেশি। সেখানকার তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ