• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির ক্ষমতার উৎস বুলেট-ওবায়দুল কাদের

সিসি নিউজ, ৮ জানুয়ারী: বিএনপির চেয়ারপার্সনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ইতিহাস বলে বিএনপির ক্ষমতার উৎস বুলেট আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ।
আজ সোমবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এ কথা বলেন।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এমপি, খালিদ মামুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সেখানে তিন হাজার দুইশ জন শীতার্ত মানুষকে একটি করে কম্বল ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করেন মন্ত্রী ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ