• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

সিসি ডেস্ক, ৯ জানুয়ারী: এশিয়ার সেরা ৩৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’ এর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পাওয়ায় এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়।

আগামী ৫-৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিট এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিন দিনব্যাপি এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/উপাচার্যগণ অংশগ্রহণ করবেন।

উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ