• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চেক চুরি করে সরকারী ৩ লাখ টাকা উত্তোলন!

নীলফামারী প্রতিনিধি, ৯ জানুয়ারী: নীলফামারীর ডোমার উপজেলায় বিআরডিবি’র পজীব-২ প্রকল্পের চেক বই চুরি করে সরকারী ৩ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার চান্দখানা মসজিদ পাড়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির নামে সোনালী ব্যাংক হতে চেকের মাধ্যমে ওই ৩ লক্ষ টাকা উত্তোলন করা হয়। এতে ওই দপ্তরের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা এরমান আলী জানান, ওই চেক বইয়ের দু’টি পাতা অফিসের কাজে ব্যবহার করার পর আট পাতার একটি বইতারই অফিসের হিসাব রক্ষন কর্মকর্তা ফজলে খোদার কাছে গচ্ছিত ছিল। কিন্তু সোমবার তিনি বলেন ওই চেক বইটি খুজে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পর না পাওয়ায় ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় সোমবারেই ব্যাংক হতে চান্দখানা মসজিদ পাড়া মহিলা বিত্তহীন সমবায় সমিতির নামে সোনালী ব্যাংক হতে চেকের মাধ্যমে তিন লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। সেখানে নাকি আমার স্বাক্ষর রয়েছে। কিন্তু আমি কোন স্বাক্ষর করি নাই। কেউ আমার স্বাক্ষর জাল করেছে। তিনি বলেন, চেক ছিল হিসাব রক্ষন কর্মকর্তার কাছে। তিনি নিশ্চই কিছু জানেন। হিসাব রক্ষন কর্মকর্তা ফজলে খোদা জানান, আমি অফিসের ড্রয়ার খুলে দেখি চেক বইটি নাই। পরে জানতে পারি প্রকল্প কর্মকর্তা এরমান আলীর স্বাক্ষরে তিন লক্ষ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে।

এ ব্যাপারে ডোমার সোনালী ব্যাংক কর্মকর্তা মাহমুদুজ্জামান সুমন তিন লক্ষ টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চেক চুরি ও ব্যাংক হতে টাকা উত্তোলনে বিআরডিবি’র ডোমার কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীগন একটি তদন্ত কমিটি করে দোষীদের বিচারেরও দাবী করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ