• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বদরগঞ্জে বৃত্তি ও শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কৃতকরন অনুষ্ঠান

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রি মরহুম আনিছুল হক চৌধুরি স্মৃতি বৃত্তি ও শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কৃতকরন অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০জানুয়ারি) বিকেলে পৌরসভা হলরুমে পৌর মেয়র উত্তম সাহার সভাপতিত্বে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আনিছুল হক চৌধুরির সহধর্মিনী বেগম নীহার চৌধুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনিরুজ্জামান ও জয়নাব সুলতানা , উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক টুটুল চৌধুরি,বদরগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক শাহ্।
এ সময় আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌরসভার কাউন্সিলরগন,শিক্ষক-অভিভভাবক ও ছাত্র-ছাত্রি বৃন্দ।
এতে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে ১ম স্থান দখলকারি হিসেবে বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,২য় বি-আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩য় জামুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলধারিদের ১৫শত টাকা ও সাধারন গ্রেডে ১ হাজার টাকা ও সনদপত্র তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ