• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবিতে নীল দলের মনোনয়নপত্র জমা

সিসি নিউজ, ১১ জানুয়ারী: আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচন। এ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন নীল দল পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছে।

নীল দলের প্যানেলে সভাপতি পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) ও সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং যুগ্ম সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম প্রার্থী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের ১০ টি পদে নীল দলের প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জুবায়ের ইবনে তাহের ও সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন ও হাবিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম জিন্নাতুল বাসার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক চার্লস ডারউইন, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. নুরনবী ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক মো. আশানুজ্জামান।

নীল দলের প্রার্থীরা গত ৯ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। ১১ জানুয়ারি নির্বাচন কমিশন তাদের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও নির্বাচন কমিশনার হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ