• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দূর্ঘটনায় নকুল কুমারের গাড়ী, নিহত ২

সিসি নিউজ, ১২ জানুয়ারী: ফরিদপুরে সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের গাড়িবহরের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। তারা হলেন নকুল কুমারের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত ও মোশাররফ হোসেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে, ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে মাওয়া হয়ে ঢাকায় ফিরছিলেন তারা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত দুজনের মরদেহ ফরিদপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ