• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা আলোচনা সভা, পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়েছে।
শনিবার বিকেলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, চিলমারী থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান, হিসাব রক্ষণ অফিসার মোঃ হান্নান মল্লিক, উপজেলা প্রকৌশলী আহমেদ আলী প্রমুখ। সভা শেষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলায় ৩০টি স্টলের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ডিসপ্লে¬ প্রদর্শন করায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম স্থান, চিলমারী নারী উন্নয়ন ফোরাম দ্বিতীয় স্থান ও ফেন্ডশীফ এনজিও তৃতীয় স্থান লাভ করায় তাদেরকে পুরুস্কৃত করা হয়। এছাড়াও অংশ গ্রহণ কারী সকল স্টলের মাঝে পুরুস্কার বিতরন করা ছাড়াও কুইজ প্রতিযোগীতায় মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরুস্কার বিতরন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ