• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নিপা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মশালা

সিসি নিউজ, ১৪ জানুয়ারী: নীলফামারীতে রবিবার (১৪ জানুয়ারী) নিপা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করেন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডা. আবু জাফর মোহাম্মদ কামরুল ইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান মনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদ আলম, ডা. সামিউর রহমান, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান প্রমুখ।
সিভিল সার্জন বলেন, নিপাভাইরাজ প্রতিরোধে এখনও বাংলাদেশে কোন প্রকার প্রতিষেধক তৈরী হয়নি। তবে এর থেকে পরিত্রান পেতে হলে নিপাভাইরাজের বাহক খেজুরের রস, পাখির আধা খাওয়া ফল খাওয়া থেকে বিরত (সচেতন) থাকতে হবে। কোন ভাবে ওইসব ফল জাতীয় খাবার খাওয়া যাবে না। বিশেষ করে শীতকালে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সচেতনতাই একমাত্র এর প্রতিষেধক। যে কোন ফল খাওয়ার আগে হাত মুখ ভাল করে ধুয়ে এবং ফলমুল ভাল করে ধুয়ে ক্ষেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ