• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুয়েটের শিক্ষা সফরের বাস থেকে ইয়াবা জব্দ

সিসি ডেস্ক, ১৬ জানুয়ারী: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা সফরের দুটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বাসের চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, কুয়েটের ৭০জন শিক্ষক-শিক্ষার্থীসহ মিদুল ট্যুরস এর দুটি বাস ৪ জানুয়ারি রাঙ্গামাটি, সেন্টমার্টিন ও খাগড়াছড়িতে শিক্ষা সফরে যায়। সোমবার বাস দুটি খুলনায় ফিরে আসার কথা।

খুলনার ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজসে বাস দু’টির চালক ও হেলপার ইয়াবার চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড়ে দুটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয় এবং বাস দু’টি জব্দ করা হয়েছে।

পরে বাস থাকা শিক্ষক-শিক্ষার্থীদের গন্তব্যে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মমতাজুল।

উৎসঃ   বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ