• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনশন ভাঙলেন মাদ্রাসা শিক্ষকরা

ঢাকা, ১৬ জানুয়ারী: ৮ দিন পর আমরণ অনশন ভাঙলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে দাবি পূরণের আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর।
এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী অনশন ভঙ্গের ঘোষণা দেন। সচিব শিক্ষকদের জানান, অর্থমন্ত্রী ইবতেদায়ী শিক্ষকদের বিষয়ে তথ্য-উপাত্ত চেয়েছেন। দু-এক দিনের মধ্যে তা অর্থমন্ত্রীকে দেওয়া হবে। এর আগে, জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেন। ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ