• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই

ঢাকা, ১৬ জানুয়ারি : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।
শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম বলেন, শাম্মী আক্তার ৬ বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। আজ বাসায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শাম্মী আক্তারের গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর এর কাছে। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটি জনপ্রিয়তা পায়।
এছাড়া ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’, —এ রকম আরো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়…।
উল্লেখ, দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছিলেন গুণী এই সংগীতশিল্পী। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার আবেদন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ