• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ(বাবলু) এর যৌথ উদ্যোগে গরীব,অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার কাজিহাল ইউনিয়নের দহ্শতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ(বাবলু) এর যৌথ উদ্যোগে এলাকার ৬ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরন করা হয়।

এতে কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান মানিক রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরন করেন, দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক, সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ন-সধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ(বাবলু), জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, রেডক্রিসেন্ট সোসাইটি’র নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান মানিক রতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ