• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পবিত্র নগরী মদিনায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ জানুয়ারী: সউদি আরবের পবিত্র মদিনা নগরীতে মঙ্গলবার রাত ৩টায় মৃদু ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল দুই দশমিক পাঁচ। এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, মদিনা নগরী থেকে ১৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং আশপাশের এলাকাসমূহে ঝাঁকুনি অনুভূত হয়। ভূমিকম্পটি ছিল খুবই দুর্বল, তাই এটি তেমন বিপজ্জনক ছিল না। এরকম মৃদু ভূমিকম্প সউদি আরবে মাঝেমধ্যেই অনুভূত হয়।

সউদি সিভিল ডিফেন্স বিভাগ বলেছে যে এ ভূমিকম্পের ফলে প্রাণ বা সম্পদহানির কোনো খবর তারা পাননি। তবে এ ব্যাপারে আরো খোঁজখবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : সউদি গেজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ