• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

সিসি নিউজ, ২৩ জানুয়ারী: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগ বলছে, বাম সংগঠনগুলোই তাদের ওপর হামলা চালিয়েছে।
সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাওকালে আজ মঙ্গলবার বিকেল চারটায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছিলো শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টা থেকে, উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রাখে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। তবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ বলেছে, এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়, বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করায় তা প্রতিহত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ