• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকে সরগরম লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থী

সিসি নিউজ, ২৫ জানুয়ারী: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজোট হয়ে লায়ন্স স্কুল এন্ড কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনী অনুষ্ঠান করতে আগ্রহ প্রকাশ করেছে।
২৩ জানুয়ারি মঙ্গলবার সৈয়দপুরের জনপ্রিয় ফেসবুক গ্রুপ “শিক্ষানগরী সৈয়দপুর” এ লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী স্বপ্নিল কাকন স্কুল লাইফের স্মৃতি মনে করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির পুনর্মিলনী আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেন।
মুহূর্তেই তার এই পোষ্টে কমেন্ট করতে থাকেন প্রাক্তন সব শিক্ষার্থী। মেনশন দিয়ে একে অপরের সহপাঠীকে জানালে বিষয়টি বেশ সাড়া ফেলে সৈয়দপুরে।
লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাশেদ রেদওয়ান কমেন্টে জানান, “সুন্দর একটি পরিকল্পনা, তুমি শুরু করো, আমি আছি তোমাদের সাথে। অপর একজন প্রাক্তন শিক্ষার্থী আমীর জাহান প্রিতী কমেন্টে জানান, “আবার যদি ফিরে পেতাম সেইদিন গুলো,খুব মিস করি”
এরই ফলস্বরূপ ২৬ জানুয়ারি শুক্রবার পুনর্মিলনী নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। এজন্যে সৈয়দপুরে অবস্থানরত লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীকে ওইদিন বিকেল তিনটায় সৈয়দপুর সেনা অডিটোরিয়াম সংলগ্ন আসতে বলা হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ