• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছয় ব্র্যান্ডের গুঁড়ো দুধে মিলেছে সিসা

সিসি ডেস্ক: আমদানি করা দেশি ছয় ব্র্যান্ডের গুঁড়ো দুধে ভয়াবহ মাত্রায় সিসা পাওয়া গেছে। তাই বন্দরে শতভাগ পরীক্ষা ছাড়া বাজারজাত করা যাবে না। বন্দর কর্তৃপক্ষকে এমন নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে ওই ছয়টি ব্র্যান্ডের নাম প্রকাশ করা হয়নি।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসহ কিছু দেশ থেকে গুড়ো দুধ আমদানি করে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এমন ১৫টি ব্র্যান্ডের নমুনা পরীক্ষা করে ছয়টিতে সহনীয় মাত্রার বেশি সিসা পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিশ্চিত হওয়ার জন্য নমুনাগুলো দুটি ল্যাবে পরীক্ষা করা হয়।
মানুষের জন্য সিসার সহনীয় মাত্রা কেজিতে দশমিক শুন্য দুই মিলিগ্রাম। কিন্তু পরীক্ষায় আটকে যাওয়া দুধগুলোতে এর পরিমান ১০ থেকে ১৬ গুণ।
বাজারজাত করার আগে বন্দরে গুড়ো দুধে সিসার মাত্রা পরীক্ষায় নির্দেশনা জারি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বন্দরে পাঠানো চিঠিতে পরীক্ষার জন্য তিনটি ল্যাব নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
গুড়ো দুধে মাত্রাতিরিক্ত সিসায় সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। দেখা দিতে পারে শারিরিক ও মানসিক সমস্যা। তাই দ্রুত বাজার থেকে দূষিত দুধ তুলে নেয়ার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।
বাজার থেকে দূষিত দুধ তুলে নেয়াসহ করনীয় ঠিক করতে রোববার আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ