• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় শিক্ষা সপ্তাহে সৈয়দপুরের মমিন

সিসি নিউজ: জাতীয় শিক্ষা সপ্তাহ খ বিভাগে কেরাত প্রতিযোগীতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সৈয়দপুরের হাফেজ মোঃ মমিনুর ইসলাম। গত ২৫ জানুয়ারী রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় রংপুর বিভাগের ৮ জেলার মাদ্রাসার বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিয়োগীতায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের হামিদুল মিস্ত্রীর ছেলে ও আইসঢাল খিয়ারপাড়া দাখিল এন্ড আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র হাফেজ মোঃ মমিন ইসলাম এ গৌরব অর্জন করেন। প্রতিযোগীতায় বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের মসজিদ ও মাদ্রাসার খতিব এবং মাদ্রাসার শিক্ষকরা। তার এ অর্জনের পেছনে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আফজাল বিন নাজির ও সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের অবদান রয়েছে। জাতীয় পর্যায়ে মমিন তার এই শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ