• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা মানছে না কর্তৃপক্ষ

সিসি ডেষ্ক: এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ মানছে না অনেকেই। শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা বেশিরভাগ কোচিং সেন্টার। তাদের দাবি, হঠাৎ নির্দেশনা আসায় পালনে সময় লাগছে তাদের। অবিভাবকরাও বলছেন, এভাবে কোচিং সেন্টার বন্ধের নির্দেশে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা।
প্রশ্নফাঁস ঠেকাতে শুক্রবার থেকে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে, সরকারের এ নির্দেশ মানছে না কোচিং সেন্টারগুলো। শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীর চমক কোচিং সেন্টারে গিয়ে দেখা যায় সেন্টারটিতে ক্লাস করছে শিক্ষার্থীরা। গণমাধ্যমকর্মীদের দেখে সটকে পড়ে কর্তৃপক্ষ।
একই অবস্থা পাশের পাইওনিয়ার কোচিং সেন্টারেও। গণমাধ্যম দেখে সরে যায় তারা।
পাশের ভবনে আহসান’স কেয়ারে ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষক। তার দাবী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট চলছে। তাই হঠাৎ সেন্টারটি বন্ধ করা সম্ভব হচ্ছে না।
রাজধানীর ফার্মগেট, মিরপুর, আজিমপুরসহ বিভিন্ন এলাকার কোচিং সেন্টারেও দেখা গেছে একই দৃশ্য। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্তে একমত অভিভাবকরাও। তবে তাদের দাবি, আগে থেকে না জানানোর কারণে বিপদে পড়বে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের যাতে কোচিং সেন্টারের যেতে না হয়, শিক্ষা-প্রতিষ্ঠানে সেই পরিবেশ তৈরির দাবি জানান অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ