নীলফামারী প্রতিনিধি: জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনে নীলফামারী থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা ‘নীলফামারী নিউজ টোয়োন্টিফোর ডটকম’
আয়োজক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হাসান রাব্বী প্রধানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা সম্পাদক আতিয়ার রহমান বাড্ডা। প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আলম সিদ্দীকি দুলাল প্রমুখ।
শুরুতে কোরআন থেকে পাঠ করেন খাদেমুল মোরসালীন। সভায় বক্তব্য দেন নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, সাংবাদিক প্রভাষক আজহারুল ইসলাম রাজা, প্রভাষক নারায়ণ চন্দ্র রায়, নীলফামারীনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ড. হোসেন তাহমিদ ইমাম মুক্তা, নির্বাহী সম্পাদক জাহিদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নীলফামারীবাসীর আস্থা ও নির্ভরতার অনলাইন পত্রিকা ‘নীলফামারী নিউজ’ একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পত্রিকা। এটি নীলফামারীবাসীদের সুখ-দুঃখ নিয়ে কাজ করে। সভা শেষে পত্রিকা প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিচয়পত্র গ্রহণ করেন সিনিয়র নিউজরুম এডিটর আসাদুজ্জামান সুজন, নিউজরুম এডিটর সুমন মুখার্জি, আইরিন জেনিফার, স্টাফ করেসপন্ডেন্ট শাহাবুল ইসলাম উজ্জ্বল, খলিলুর রহমান, রুদ্র রহমান, ভ্রাম্যমান প্রতিবেদক বাদশাহ্ শাহজাহান, ডোমার অফিস ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো ও ডোমার প্রতিনিধি রওশন আলী পাপ্পু, কিশোরগঞ্জ প্রতিনিধি খাদেমুল মোরসালীন শাকীর, ডিমলা প্রতিনিধি বাদশাহ সেকেন্দার ভুট্টু।
এর আগে নীলফামারী নিউজের এডিটর ইন চিফ মহিবুল্লাহ্ আকাশের তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।