সিসি নিউজ, ২৮ জানুয়ারী: নেত্রকোনা জেলাবাসী পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। রবিবার জাতীয় সংসদে পাস হয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল ২০১৮ এর খসড়া। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রস্তাব করা এই বিল কণ্ঠ ভোটে পাস হয়। আর এরই মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের এই জেলার একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দালিলিকভাবে পেয়ে গেল। এখন বিশ্ববিদ্যালয় তৈরি করা সময়ের ব্যাপার।
২০১৭ সালে ২১ নভেম্বর নেত্রকোনা জেলার জন্য শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রস্তাব দেয়া হয়েছিল। তখন সেই প্রস্তাব যাচাই বাছাই কমিটিতে যায়। পরে তা শিক্ষা সংশ্লিষ্ট সংসদের স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় প্রতিবেদন আকারে। ২০১৭ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭ সাল পাশ হয়েছিল।
নতুন এই দুই বিশ্ববিদ্যালয় তৈরি হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৪০।