• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিয়ে হলো অদিতি মুন্সির

বিনোদন ডেস্ক: পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন জি বাংলার সেরা গানের তারকা অদিতি মুন্সি। পাত্র যে সে নয়। একজন ঝানু রাজনীতিবিদ। নাম দেবরাজ চক্রবর্তী।

বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দলবদলের ডিগবাজি খেয়েছেন বহুবার। আর এই ডিগবাজকে মন দিলেন সবার প্রিয় গায়িকা অদিতি মুন্সি। যিনি কৃষ্ণ কীর্তন গেয়ে উপমহাদেশের মানুষকে দিয়েছেন কীর্তনের নতুন মাত্রা।

বাবা মায়ের মতেই বিয়ে হয়েছে অদিতি দেবরাজে। বিয়ের আগে বেশ কয়েকবার দেখা হয়ে দুজনের ঠিকই। তবে জানতেন না এই সম্পর্ক পরিণয়ের দিকে গড়াবে।

গত ২৬ জানুয়ারি তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। ২৭ জানুয়ারি তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারিতে অদিতি-দেবরাজ যাচ্ছে হানিমুনে। এমনটাই জানিয়েছে তাদের ঘনিষ্ঠ মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ