• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানের সিট খালি যায়, অথচ টিকেট নেই…

সিসি ডেস্ক, ২৮ জানুয়ারী: বিমানে অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক রুটে সিট খালি থাকে অথচ টিকিট বুকিং দেয়ার সময় সিট পাওয়া যায়না, এর মানে টা কী? আবার বিমান লেট হলে যাত্রীকে অবহিত করা হয়না। কিভাবে এ ধরনের অনিয়ম ঘটছে- জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এ সকল বিষয়ে বিমানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সংসদ ভবনে রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে কমিটির সদস্যরা এ সব প্রশ্ন উত্থাপন করেন। কমিটির সভাপতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহ্জাহান কামাল, মো. আলী আশরাফ, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান, মো: আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং বেগম সাবিহা নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে হোটেল শৈবাল পিপিপিতে ছেড়ে দেয়া হলে, জমির মালিকানা যাতে পরিবর্তন না হয় তা নিশ্চিত করার জন্য চুক্তিতে কঠিন শর্তাবলী আরোপের সুপারিশ করা হয়। যাতে এই শর্ত পালনে লিজগ্রহণকারী প্রতিষ্ঠান বাধ্য থাকে। শর্ত লংঘনে প্রয়োজনে জরিমানার বিধান রাখাসহ অন্যান্য দেশের পিপিপির শর্তাবলী পর্যালোচনার সুপারিশ করা হয়।

এছাড়া হযরত খান জাহান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণ করে পিপিপির মাধ্যমে উন্নয়নমূলক কাজ শুরু এবং ঢাকার বাহিরে অন্যান্য বিমান বন্দরগুলোর রানওয়েসহ অবকাঠামোগত যে সকল সমস্য পরিলক্ষিত হচ্ছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বিমান বাংলাদেশ এয়ার লাইনস্ এর টিকেটিং এর আধুনিকায়নে গৃহীত ব্যবস্থা, হোটেল শৈবাল পিপিপিতে ছেড়ে দেয়ার শর্তাবলী এবং হোটেল সোনারগাঁও, হোটেল রুপসী বাংলার সংস্কার কাজের অগ্রগতি উপর বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ