• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তামান্না ভাটিয়াকে এক ভক্তের জুতা নিক্ষেপ

বিনোদন ডেস্ক : সিনেমায় অভিনয় করে তারকারাও ভক্তদের কাছ থেকে মাঝে মাঝে নানা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন। এরকমই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে।

সম্প্রতি দায়দরাবাদে একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করতে গিয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় এক ব্যক্তি তার দিকে জুতা নিক্ষেপ করে। উদ্বোধন শেষ করে তামান্না দোকান থেকে বের হয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন। তখন তাদের মাঝ থেকে একজন এই অভিনেত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরবর্তী সময়ে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ৩১ বছর বয়সি এই ব্যক্তির নাম করিমুল্লাহ।

নারায়ণগুড়া থানার ইন্সপেক্টর বি রবীন্দ্রর সংবাদমাধ্যমে বলেন, ‘জুতাটি তামান্নাকে আঘাত করেনি, এটি দোকানের একজন কর্মচারীকে গিয়ে আঘাত করে। করিমুল্লাহকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় জানায়, এ অভিনেত্রী তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমায় যে চরিত্রে অভিনয় করেছেন তা দেখে রাগান্বিত হয়ে এ কাজ করে সে।’

হিন্দি, তামিল, তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তামান্না ভাটিয়া। ভারতের অন্যতম সাড়া জাগানো বাহুবলি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। খুব শিগগির বলিউডের কুইন সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ