সিসি নিউজ, ৩০ জানুয়ারী: সিলেট সফরের শুরুতেই হযরত শাহজালাল (রহমাতুল্লাহ আলাইহি) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি হজরত শাহপরান (রহমাতুল্লাহ আলাইহি) মাজার জিয়ারত করছেন। সেখান থেকে গাজী বুরহান উদ্দিন (রহমাতুল্লাহ আলাইহি)-এর মাজার জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন শেখ হাসিনা।
সেখানেই বেলা ৩টায় আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বরাবরের মতো এবারও সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।