• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

সিসি নিউজ, ৩১ জানুয়ারী: গত কয়েক বছর ধরে দেশে পুরুষের চেয়ে নারী ভোটার কমতে থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই ব্যবধান কমছে। এবারের ভোটার তালিকা হালনাগাদে নারী-পুরুষের ব্যবধান প্রায় এক লাখ কমেছে। ২০১৭ সালের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করছে নির্বাচন কমিশন। এই তালিকাতেই হবে আগামী জাতীয় নির্বাচন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে প্রথমবারের মতো নাগরিকদের ছবিসহ জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরি হয়। সেই তালিকায় নারী ভোটার ছিল ৪ কোটি ১২ লাখের বেশি। আর পুরুষ প্রায় ৩ কোটি ৯৮ লাখ। অর্থাৎ পুরুষের চেয়ে ১৪ লাখ বেশি ছিল নারী ভোটার। সেবারই প্রথম দেশে নারী ভোটার ছিল বেশি।
পরের বছরগুলোর ভোটার তালিকা হালনাগাদে অবশ্য নারী ভোটারের সংখ্যা ক্রমান্বয়ে কমতে দেখা গেছে। ২০১৩ সালের হালনাগাদে নারীর তুলনায় ২ লাখ ৯১ হাজার বেশি ছিল পুরুষ ভোটার। ২০১৫ সালে সেই ব্যবধান হয় ৭ লাখ ৪ হাজার। আর ২০১৭ সালে নারী ও পুরুষের ব্যবধান ছিল ৯ লাখ ৭২ হাজারের বেশি। তবে, আশার কথা হলো এবার এই ব্যবধান এক লাখ কমেছে।
জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই প্রক্রিয়া।
এবারের ভোটার তালিকা হালনাগাদে প্রায় সাড়ে ১৭ লাখ মৃত ব্যক্তির নাম বাদ ও ২ লাখের বেশি দ্বৈত ভোটার চিহ্নিত হয়েছে। আগামী নির্বাচনে ভোট দেবে প্রায় ১০ কোটি ৪০ লাখ ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ