• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর হলদিবাড়ী রেল ক্রসিংএ ট্রাক চাপায় ঘটনাস্থলেই সাইকেল আরোহী এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম ইদ্রিস আলী (৬৬)। ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের চকমুসা গ্রামের মৃত্যু সাবের উদ্দিনের পুত্র ছিলেন তিনি। ৩১ জানুয়ারি বুধবার রাত ৮.২০ মি, গরু বোঝাই একটি ট্রাক( ঢাকা মেট্র- ট, ১৮-৭৫৯৯) রাজশাহী থেকে নীলফামারী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে একই দিক থেকে আসা ওই সাইকেল আরোহী সাইকেলসহ ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়। চালক আবজেদ আলী দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকটি থামালে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।বর্তমানে ট্রাকটি পার্বতীপুর রেলওয়ে থানায় পুলিশ হেফাজতে রয়েছে। ১ ফেব্রুয়ারি চালককে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মীর মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ