• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি

সিসি ডেস্ক, ৪ ফেব্রুয়ারী: চারদিনের সফরে আজ রবিবার দুপুরে বাংলাদেশে আসছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। আঁলা বেরসের সফরের মধ্য দিয়ে এটাই হবে কোনো সুইস রাষ্ট্রপতির প্রথমবারের মতো বাংলাদেশ সফর।

সফরে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবেন।

ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ও দু’দেশের মাঝে নিবিড় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সফরে আসছেন।

এছাড়া সফরে সুইস রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আনুষ্ঠানিক সাক্ষাতের কথা রয়েছে। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়ার পাশাপাশি, উভয় দেশ অর্থনৈতিক, উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা হবে এ সফরের মুখ্য বিষয়। আগামী ৬ ফেব্রুয়ারি বেরসে কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে। তার এই সফরে, তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সালের পর দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ