• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রশ্নফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার: শিক্ষামন্ত্রী

সিসি ডেস্ক: এসএসসির প্রশ্নফাঁসে জড়িতদের ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রা নুরুল ইসলাম নাহিদ। সরকারকে বিব্রত করতে একটি চক্র প্রশ্নফাঁস করছে বলে মনে করছেন মন্ত্রী।
এসএসসিতে প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার ও শনিবার বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এমন প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইশৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী।
প্রায় দুই ঘণ্টা আলোচনা শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁসে জড়িতদের ধরতে সবার সহযোগিতা প্রয়োজন। অপরাধীদের গ্রেপ্তারে পুরস্কারের ঘোষণাও দেন তিনি।
প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল হবে কিনা সে বিষয়ে সুপারিশ দিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শুধু টাকার জন্য নয়, সরকারকে হেয় করতেই প্রশ্নফাঁস করছে একটি চক্র।
পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসনের একজন কর্মকর্তা, একজন পুলিশ কর্মকর্তা এবং কেন্দ্র সচিবের উপস্থিতিতে প্রশ্নপত্রের খাম খোলার সিদ্ধান্তও হয় বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ