আন্তর্জাতিক ডেস্ক, ৫ ফেব্রুয়ারী: নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী আইএস, আল কায়েদা ও বাথ পার্টির সাথে জড়িত সন্দেহে ৬০ জনের মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে ইরাক সরকার। এ তালিকায় সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের মেয়ে রাঘাদ হুসাইনের নামও রয়েছে।
রাঘাদ হুসাইন বর্তমানে জর্ডানে বসবাস করছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ তালিকায় আইএসের ২৮, আল কায়দার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজনের ছবিসহ নাম রয়েছে। তালিকার একজন ছাড়া সবাই ইরাকের নাগরিক।
তবে আইএস নেতা আবু বকর আল বাগদাদীর নাম স্থান পায়নি এ তালিকায়।