• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীর হিসাবরক্ষক কর্মকর্তা সঠিক সময়ে অফিস না আসার অভিযোগ

।। মোঃ আফজাল হোসেন।।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হিসাব রক্ষক কর্মকর্তা সময় মত অফিসে না আসায় সাধারণ জনগনকে হয়রানির শিকার হতে হচ্ছে। হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ সাইদুর রহিম প্রতিদিন সরকারি বিধি মালায় ৯টার মধ্যে অফিসে না আসায় কর্মকর্তা কর্মচারীদের বিল অনুমোদনের বিষয়ে চরমভাবে হয়রাণি হতে হচ্ছে।

সোমবার ১১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ সাইদুর রহিম এর অফিসে গেলে তাকে সময়মত তার কর্মস্থলে পাওয়া যায়নি। অফিসে বিভিন্ন স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিলের স্বাক্ষর সহ অন্যান্য কাজের জন্য বসে রয়েছেন। প্রতিদিন তিনি তার কর্মস্থলে সঠিক সময়ে অফিসে প্রবেশক করেন না। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজ কর্মে হিসাব রক্ষক অফিসের অডিটরদেরকে তাদের বকুনি শুনতে হয়। এতে তারাও ক্ষুব্ধ হয়েছেন।

এ ব্যাপারে ফুলবাড়ী হিসাব রক্ষক অফিসের অডিটর গৌরি প্রসাদ রায় এর সাথে সোমবার হিসাবরক্ষক কর্মকর্তা সাইদুর রহিম অনুপস্থিতির কারণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন উক্ত কর্মকর্তা সকাল ৯টার মধ্যে অফিসে আসেন না। এই কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নানারকম কথা শুনতে হয়। একই কথা বলেন উক্ত অফিসের অডিটর মোঃ আনছার আলী। তিনি আরো জানান, উক্ত কর্মকর্তার কারণে আমাদেরকে নানা রকম কথা শুনতে হয়। স্থায়ীভাবে হিসাব রক্ষক কর্মকর্তা কর্মস্থলে না থাকলে এই অবস্থার সৃষ্টি হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা সাইদুর রহিমের সাথে তার ০১৭১২৬৮২৮১৯ মোবাইলে কথা বললে, তিনি বলেন রংপুর থেকে আসতে আমার প্রতিদিন সামান্যতম সময় লাগে। এ কারণে সময়মত অফিসে আসতে পারছি না। এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন মহল, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা বিষয়টি সরেজমিনে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ