• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহৃত স্বামীকে উদ্ধারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি: অপহৃত স্বামীকে উদ্ধারের দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে অপহৃত’র স্ত্রী পরিনীতা রায়। রবিবার দুপুরের দিকে জেলার ডোমার উপজেলা শহরের ডাকবাংলো মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অপহৃত’র স্ত্রী পরিনীতা রায় জানান, সে ডোমার উপজেলা পরিসংখ্যান অফিসের ডাটা এট্রি অপারেটর ও তার স্বামী কৃষ্ণ চন্দ্র রায় একই উপজেলার ভূমি অফিসের অফিস সহকারী। গত ২৮ জানুয়ারী তারা দুজনে এক সাথে বাড়ি হতে বের হয়ে নিজ নিজ অফিসে যায়। ওই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে পরিনীতার স্বামী কৃষ্ণ চন্দ্র রায় মোবাইল ফোনে তার স্ত্রী পরিনীতাকে নীলফামারী যাওয়ার কথা জানান। রাত ১০ টার দিকে কৃষ্ণ চন্দ্র রায় ও তার ভাই কর্ণ চন্দ্র অটো-রিক্সা যোগে বাড়ি ফেরার পথে ডোমার-নীলফামারী সড়কের কালীতলা নামক স্থান হতে একদল দৃস্কৃতিকারী তাদের পথ রোধ করে অস্ত্রের মূখে কৃষ্ণ চন্দ্র কে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, ঘটনার আট দিন পার হলেও তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয় নাই। পরিনীতা রায় তার স্বামীর উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের যথাযথ কতৃপক্ষের সহায়তা কামনা করছেন। সংবাদ সম্মেলনে অপহৃত কৃষ্ণ চন্দ্র রায়ের বাবা প্রফুল্ল চন্দ্র রায়, মা কৌশলা রানী, ভাই কর্ণ, পরিনীতার বাবা কৃষ্ণপদ রায় ও মা কমলা রানী রায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ