• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ পুলিশ সদরদপ্তরের

সিসি ডেস্ক, ৫ ফেব্রুয়ারী: খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় কেন্দ্র করে সারাদেশের সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক থাকতে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে পুলিশ সুপারদেরকে স্ব-স্ব জেলায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকতে ও প্রতিটি এলাকায় নিরাপাত্তা জোরদার করার জন্যে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা টহল জোরদার, সন্ত্রাসীদের আটক ও সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, রায়ের দিন বকশিবাজারে আদালত চত্বর ও আশপাশের এলাকায় থাকছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা। ৩ স্তরের তল্লাশি থাকবে আদালত চত্বরে।
গোয়েন্দারা বলছেন, যেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, বিশেষ করে আদালত চত্বর ও গুরুত্বপুর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আইন শৃংখলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে, এমন সন্দেহভাজনদের তালিকা তৈরি করে আটক করার চেষ্টাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ