• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক নেতাদের ক্ষোভ: সভা বর্জন

সিসি নিউজ, ৫ ফেব্রুয়ারী: দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় এক শ্রমিককে কান ধরে দাড় করিয়ে রাখার প্রতিবাদে ওয়ার্কশপ ম্যানেজারের (ডাব্লুএম) ডাকা সভা বর্জন করেছেন শ্রমিক নেতারা। গত রবিবার (৪ ফেব্রুয়ারী) সকালে বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) পক্ষে ওয়াকর্স ম‌্যানেজার আমিনুল হাসান হল রুমে ওই সভা আহবান করেছিল।
জানা গেছে, কারখানার টাইমচেকার হামিদার রহমান গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াগন শপের ফিটার গ্রেড-২ মনিরুজ্জামান মানিককে (টিকিট নং-১১৬৫৫) তার শপে না পেয়ে ওয়ার্কশপ ম্যানেজার আমিনুল হাসানকে রিপোর্ট করেন। মানিক বিষয়টি জানতে পেয়ে পরদিন সকালে ক্ষমা প্রার্থনার জন্য ওয়ার্কশপ ম্যানেজারের দপ্তরে যান। এ সময় অনুমতি না নিয়ে দপ্তরে ঢুকে পড়ায় মানিককে শাস্তি দিতে এক ঘন্টা কান ধরে বিভাগীয় তত্ত্বাবধায় (ডিএস) এর কার্যালয়ের সামনে দাড় করিয়ে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের দাবির মুখে ওয়ার্কশপ ম্যানেজার আমিনুল হাসানকে ওইদিনই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। শ্রমিক নেতা নূরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, শহিদুল হক, শেখ রোবায়েতুর রহমান ও জহিরুল হক জহির জানান, সেদিন ওয়ার্কশপ ম্যানেজারকে অন্যত্র বদলির জন্য বিভাগীয় তত্ত্বাবধায়কে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ডিএস ওই কর্মকর্তাকে বদলীর ব্যবস্থা না করে টালবাহানা করছেন। এর ফলে কারখানা শ্রমিকদের মাঝে অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে কারখানায় যে কোন সময় ওই ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে যেতে পারে শ্রমিকরা। যার ফলে কারখানায় বিশৃঙ্খলা ও অচল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই ডাব্লু এম কর্তৃক ডাকা ওই সভা আমরা বর্জন করেছি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায় (ডিএস) কুদরত-ই-খুদা বলেন, বদলীর ক্ষমতা আমার নেই, তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ