ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাডীতে সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক দবির উদ্দিন আহমেদ এর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
ফুলবাড়ী সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক এবং ফুলবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক দবির উদ্দিন আহমেদ এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ৬ ফেব্রয়ারী মঙ্গলবার সকালে বাজার এলাকার সিলভার পট্রি তার নিজবাড়ীতে তাঁর আত্বার শান্তি ও মাগফিরাত কামনা করে মিলাদ মহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উলেক্ষ্য গত ২০১৪ সালের ৬ ফেব্রয়ারী তিনি মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার শান্তি ও মাগফেরাতের জন্য তাঁর সন্তান ও পরিজনেরা সকলের কাছে দোয়া চেয়েছেন। অধ্যাপক দবির উদ্দিন আহমেদ ফুলবাড়ীর কৃতি সন্তাান, গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাাফিজুর রহমান ফিজার এর শিক্ষক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব মনছুর আলী সরকার এর বোন-জামাতা।