• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণ

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণ করেন অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান শাহ মো: শামীম হোসেন চৌধুরী । মঙ্গলবার উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, লোহারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উধয়ধুল সরকারী প্রাথমিক বিদ্যালয় , কৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভেলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ টিফিন বাটি বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মো: মাহফুজার রহমান লাবলু , উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিকাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লু রহমান, লোহারবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তাহের, প্রধান শিক্ষক শাহিনুর রহমান চৌধুরী, উত্তর দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম , প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শ্রী চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা বেগম , উধয়ধুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লা , প্রধান শিক্ষক রাসেল তালুকদার , ভেলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মুশফিকুর রহমান , প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান , কৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন প্রমুখ। ২০১৪ সালে ঘোড়াঘাট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটি বিতরণে সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারবাহিকতায় প্রথম পর্যায়ে ১১টি , দ্বিতীয় পর্যায়ে ১৩টি ও তৃতীয় পর্যায়ে ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ টিফিন বাটি মিড ডে মিল চালু করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ